ভেরিয়্যাবলের ব্যবহার যোগ করার সহজ প্রজেক্ট (প্রগ্রামিং সি পর্ব-৪)

আগের পর্বে কনস্ট্যান্ট ও  ভেরিয়্যাবল এর উপর ধারনা লাভ করেছি। এখন দেখবো কিভাবে সি প্রগ্রামে খুব সহজে দুটি সংখ্যা যোগ করা যায় ।

প্রথমে তিনটি ইন্টিজার টাইপের ভেরিয়্যাবল num1,num2 ও sum নিতে হবে-

প্রকাশ করার নিয়ম হলো:

int num1;

int num2;

int sum;

এখন কীবোর্ড থেকে num1 এবং num2 এর মান নিতে হবে:

এক্ষেত্রে scanf() ফাংশনটি ব্যবহার করতে হবে। এই ফাংশনটির মাধ্যমে সরাসরি কীবোর্ড থেকে কোন ভেরিয়্যাবলের মান নেয়া যায়।

scanf(“%d”,&num1);

scanf(“%d”,&num2);

উপরের দুটি বাক্যে %d দিয়ে ইন্টিজারের এর মান বুঝানো হয়েছে। ডাবল কোলনের মাঝে রাখতে হবে এটি। তারপর একটি কমা দিয়ে &num1 লিখতে হবে। অবশ্যই শেষে সেমিকোলন দিতে ভুলবেন না যেন।

এবার

sum=num1+num2;

লিখতে হবে। সহজেই বুঝতে পারছেন -  sum ভেরিয়্যাবলের মধ্যে num1 ও num2 যোগফলের মান রাখা হচ্ছে। এখন sum এর মান প্রিন্ট করলেই হলো।
printf(“Sum is: %d”,sum);

তাহলে সম্পুর্ণ প্রগ্রামটা দাড়ালো:

#include<stdio.h>

#include<conio.h>

int main()

{

int num1;

int num2;

int sum;

printf(“Enter num1 and num2\n”);

scanf(“%d”,&num1);

scanf(“%d”,&num2);

sum=num1+num2;

printf(“The sum is %d”,sum);

getch();

}

বাংলা ভিডিও টিউটরিয়ালটিতে এই অংশটুকুই আলোচনা করা হয়েছে। যাদের স্পিড ভালো এবং ভিডিওতে সুবিধা মনে করেন তাদের জন্য।

সবাইকে পরবর্তি পর্বের আমন্ত্রন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার মতামতের আশা রাখছি। সি এর বসদের সমাধান সহ মতামত আরও বেশি প্রয়োজন।

সব সময় টিউটরিয়ালবিডির সাথে থাকতে আরএসএস ফিড সাবক্রাইব করুন
ই-মেইলের মাধ্যমে টিউটরিয়াল পেতে এখানে ক্লিক করে আপনার ই-মেইল আইডি দিন

লেখক: অনুবাদক লেখকের আর এস এস ফিড|http://

শেয়ার করুন: টুইটারে|ফেসবুকে|গুগল বাজ | ই-মেইল সাবক্রাইব |ফেসবুকে ভক্ত হোন | টুইটারে অনুসরন করুন

আলোচনা ও মতামত অংশ

লক্ষনীয়:

  • ১. বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে বাংলায় মতামত দিন।
  • ২. কয়েকটি মাত্র শব্দের (২০ শব্দের চেয়ে ছোট) মতামত দিতে নিরুৎসাহিত করি।
  • ৩. শুধু মাত্র লিংক প্রকাশের উদ্দেশ্যে মতামত দিলে তা স্প্যাম হিসেবে পরিগনিত হতে পারে।
  • ৪. মতামতের সাথে ছবি যুক্ত করতে গ্রাভাটারে রেজিস্ট্রেশন করে ছবি আপলোড করুন ।
  • ৫. টিউটরিয়ালবিডিতে আপনার মতামত মূল্যায়ন করে প্রকাশ করা হবে।

8 টি মন্তব্য »

  1. avatar সুলতানা বলেন:

    ধন্যবাদ, পরের পোস্টের খবর কি?…

  2. avatar নাদের বলেন:

    পরের পোস্টের খবর কি=====

  3. avatar Omar Faruq বলেন:

    vai apner post ta khub valo legese,r uporer program er sahajje biog,gun ,vag o kora jai khali akta line poriborton korte hobe sheta hole
    sum=num1+num2 er jaigai sum=num1-num2 bioger er khetre ar guner khetre sum=num1*num2 ar vager
    sum=num1/num2;

  4. avatar Omar Faruq বলেন:

    ভাইয়া আমি প্রোগ্রামিং সি নিয়ে পোস্ট করতে চাই,যেহেতু আপনি এ বিষয় পোষ্ট করতেছেন তাই আমি আপনার কাছে অনুমতি চাইলাম।

  5. avatar অজ্ঞাত বলেন:

    my my ooooo

  6. avatar mahabubul বলেন:

    low
    .-= mahabubul´র শেষ পোস্ট: ..LET JOIN TOGHETHER now has Hulu =-.

  7. avatar টিউটো বলেন:

    @Omar Faruq,পোস্ট করেন । সমস্যা নেই।

  8. avatar Md. Raihan বলেন:

    C Programme Shiktee chaii, Prathomic Porjayy ki ki boi Acheee, ja Ammar shiktee Shobidha hobee, becoz Amii AEEe Prothom.

    Plz tell me, Book Name

মন্তব্য করুন