আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML-2)

আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML-1) এর মাধ্যমে আমরা HTML সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করেছি। এখন আমরা HTML ব্যবহার করে কিভাবে একটা ওয়েব পেজের ব্যকগ্রাউন্ড কালার দিতে হয় সেই বিষয়টি দেখব।

আমাদের প্রয়োজনীয় Code এবং এর বিভিন্ন অংশ:

আমরা একটা নোটপ্যাড open করে নিচের code টুকু লিখি।

Code:

<html>

<head>

<title> This is the title of your web site.</title>

</head>

<body bgcolor=”green”>

This is the body of your web site.

</body>

</html>

এখন file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html  ,   Save as type : All files,  দিয়ে save করি । save করা index.html ফাইলটি Internet explorer দিয়ে open করলে নিচের মত দেখাবে।

C0de বিশ্লেষণ:

<html> ,<head>,<title>,<body> ট্যাগ গুলির সাথে আমরা এখন পরিচিত। আমরা যদি একটি ওয়েব পেজে HTML ব্যবহার করে ব্যকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে আমাদেরকে <body> ট্যাগের মধ্যে body লেখার পর একটা স্পেস দিয়ে bgcolor=”  “ লেখতে হবে এখন আমরা “  ” এর মধ্যে BLACK, SILVER, GRAY, WHITE, MAROON, RED, PURPLE, FUSCHSIA, GREEN, LIME, OLIVE, YELLOW, NAVY, BLUE, TEAL এবং AQUA এই ষেলটি রং এর যে কোন একটি লিখলে আমরা আমাদের তৈরিকৃত পেজের ব্যকগ্রাউন্ডে সেই কালারটি দেখতে পাব। যেহেতু case sensitive নয় তাই ছোট হতের অক্ষরে লিখলেও হবে, যেমন আমি লিখেছি

<body bgcolor=”green>        ।

এছাড়া আমরা hexadecimal code ব্যবহার করেও ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করে দিতে পারি, যেমন আমরা উপরের কোডটি নিচের মত লেখতে পারি

<body bgcolor=”#00FF00>

আমরা PHOTOSHOP এর color piker থেকে সহজেই আমরা বিভিন্ন কালারের জন্য hexadecimal code সংগ্রহ করতে পারি। এছাড়া নিচের চার্ট থেকেও আমরা এ কাজটি করতে পারি। যা হোক আমাদেরকে hexadecimal code এর শুরুতে একটা # চিহ্ন দিয়ে শুরু করতে হবে।

এখানেই শেষ নয় ব্যকগ্রাউন্ড কালার দেওয়ার আরও একটা মজার পদ্ধতি আছে। আমরা জানি  লাল, সবুজ আর নীল এই তিনটি রং হল মৌলিক রং আর অন্য সব রং হচ্ছে এই তিনটি রং এর সংমিশ্রনে তৈরি। তাই আমরা যদি coding  করে এই তিনটি রংকে মিশিয়ে নতুন রং তৈরি করতে পারি ও ব্যবহার করতে পারি তবে তা মন্দ হয় না। তাহলে আমরা সবুজ ব্যকগ্রাউন্ডের জন্য নিচের মত করে লিখতে পারি

<body bgcolor=”rgb(0,255,0)>     ।

এখানে rgb অর্থ হল red green blue  আর (0,255,0) এর অর্থ হল রংটিতে যথাক্রমে লাল, সবুজ, নীল  রং এর পরিমান যথাক্রমে 0%, 100%, 0%  কারন আমরা বিশুদ্ধ সবুজ রং নিয়েছি। আর যে কোন রং এর মান 0-255 পর্যন্ত হতে পারে। যেহেতু g বা green এর মান 255 তাই তা 100%। তিনটি রং এর মান 0-255 এর মধ্যে  পরিবর্তন করে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নতুন নতুন রং তৈরি করতে পারি ।

শেষে দুটি কথা: ছোট একটা ব্যপার লিখতে গিয়ে অনেক বড় করে ফেললাম । অমিও বুঝতে পারিনি যে এত বড় হবে । লেখতে লেখতে অনেক কিছু মাথায় চলে এল তাই শেয়ার করলাম। এক ঘেয়েমি লাগলে ক্ষমা করবেন । কিন্তু যা লেখলাম ভবিষ্যতে coding  করতে  গিয়ে আমাকেও বারবার এই লেখাটিতে ফিরে দেখতে হবে। আর আমাদের শুধুমাত্র ব্যকগ্রাউন্ডের জন্য নয় Text formating এর জন্যও রং এর code নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তো রঙে রঙে রাঙিয়ে তুলুন আপনার ওয়েব পেজ। সবাই ভাল থাকবেন।

সব সময় টিউটরিয়ালবিডির সাথে থাকতে আরএসএস ফিড সাবক্রাইব করুন
ই-মেইলের মাধ্যমে টিউটরিয়াল পেতে এখানে ক্লিক করে আপনার ই-মেইল আইডি দিন

লেখক: ashim লেখকের আর এস এস ফিড|http://www.technologybd.com

লেখক একজন ইলেকট্রনিক্সের শিক্ষার্থী। তিনি ইলেক্ট্রনিক্স, এইচটি এমএল, সিএসএস টিউটরিয়াল লিখেছেন। তাছাড়া তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষির্থীদের পরামর্শ দিয়ে থাকেন। তার ভাষায়, "আমাদের অনেকেরই ধারনা ইলেকট্রনিক্স একটি জটিল বিষয় । আর এ জন্যই আমরা এর গভীরে প্রবেশ করতে চাই না। ফল স্বরূপ আমারা পিছিয়ে যাচ্ছি প্রতি মুহুর্তে।

শেয়ার করুন: টুইটারে|ফেসবুকে|গুগল বাজ | ই-মেইল সাবক্রাইব |ফেসবুকে ভক্ত হোন | টুইটারে অনুসরন করুন

আলোচনা ও মতামত অংশ

লক্ষনীয়:

  • ১. বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে বাংলায় মতামত দিন।
  • ২. কয়েকটি মাত্র শব্দের (২০ শব্দের চেয়ে ছোট) মতামত দিতে নিরুৎসাহিত করি।
  • ৩. শুধু মাত্র লিংক প্রকাশের উদ্দেশ্যে মতামত দিলে তা স্প্যাম হিসেবে পরিগনিত হতে পারে।
  • ৪. মতামতের সাথে ছবি যুক্ত করতে গ্রাভাটারে রেজিস্ট্রেশন করে ছবি আপলোড করুন ।
  • ৫. টিউটরিয়ালবিডিতে আপনার মতামত মূল্যায়ন করে প্রকাশ করা হবে।

17 টি মন্তব্য »

  1. avatar mahabubul বলেন:

    ভাই আপনার পোষ্টটি ভাল হয়েচ্ছে আরো চাই

  2. avatar বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » ই-মেইল পাঠানোর ছোট্ বলেন:

    [...] অসিমের HTML টিউটরিয়াল প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব) এ চোঁখ রাখুন। এখানে যে ফরমটি দেখতে [...]

  3. avatar shaonbd2020 বলেন:

    ভাই এইচটিএমএল জানি মোটামোটি তবে আজ আরো কিছু এ্যাড হল সংগে।

  4. avatar shaonbd2020 বলেন:

    আরো লিখেন ভাই।

  5. avatar ashim বলেন:

    সকলকে ধন্যবাদ,
    শিঘ্রই HTML-3 ও দেখতে পাবেন।

  6. avatar বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » আর শর্টকার্ট নয় সঠি বলেন:

    [...] HTML তারিখ: 01 17th, 2010 | কেউ মন্তব্য করে নি| আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শ…  এর মাধ্যমে আমরা কিভারে HTML  এর মাধ্যমে [...]

  7. avatar sagar বলেন:

    ভাইয়া, খুবই ভােলা েলেগেছ ।
    (সজীব এবং সাগর)

  8. avatar টিউটো বলেন:

    @সজীব এবং সাগর: ধন্যবাদ আপনাদেরকে। আশা করি পরবর্তি পর্বে নিয়মিত থাকবেন। আপনাদের প্রেরণাতেই নতুন নতুন লেখার জন্ম হয়।

  9. avatar আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML-5) | বাংলা টিউটরিয়া বলেন:

    [...] আমার প্রথম ওয়েব সাইট (প্রাথমিক ধারণা) HTMLপর্ব- দুই: রঙের ব্যবহার HTMLপর্ব- তিন: ব্যাকগ্রাউন্ড এ রঙের [...]

  10. avatar HTML এ Font ট্যাগের ব্যবহার (HTML টিউটোরিয়াল – 6)  | বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয় বলেন:

    [...] HTMLপর্ব- দুই: রঙের ব্যবহার [...]

  11. avatar বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » CSS টিউটরিয়াল (প্রাথম বলেন:

    [...] আমার প্রথম ওয়েব সাইট (প্রাথমিক ধারণা) HTMLপর্ব- দুই: রঙের ব্যবহার HTMLপর্ব- তিন: ব্যাকগ্রাউন্ড এ রঙের [...]

  12. avatar বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » সিএসএস সিন্টেক্স (ক বলেন:

    [...] আমার প্রথম ওয়েব সাইট (প্রাথমিক ধারণা) HTMLপর্ব- দুই: রঙের ব্যবহার HTMLপর্ব- তিন: ব্যাকগ্রাউন্ড এ রঙের [...]

  13. avatar বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » CSS দিয়ে তৈরি করি নিজে বলেন:

    [...] আবষ্যক । এ ব্যপারে আমার    HTMLপর্ব- এক     HTMLপর্ব- দুই      HTMLপর্ব- তিন        HTMLপর্ব- চার   [...]

  14. avatar CSS দিয়ে তৈরি করি নিজের ওয়েব সাইটের আকর্ষনীয় নেভিগেশন বার « »» মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্ বলেন:

    [...] থাকা আবষ্যক । এ ব্যপারে আমার HTMLপর্ব- এক HTMLপর্ব- দুই HTMLপর্ব- তিন HTMLপর্ব- চার HTMLপর্ব-পাঁচ HTML [...]

  15. avatar HTML টিউটরিয়াল : ফরম ডিজাইন  | বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials বলেন:

    [...] বাংলা ভাষার ওয়েবসাইট বানানোর পদ্ধতিআর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শ…একসাথে ২২টি অডিও ভিডিও টুলস (ফ্রি [...]

  16. avatar Hossain বলেন:

    আপনাকে অনেক ধন্যবাদ এ রকম একটি কাজের পোস্ট দেয়ার জন্য।

  17. avatar জাকির বলেন:

    @Hossain,( আপনাকে চেনা মনেহচ্ছে। ) আসলে টিউটরিয়ালবিডির এ টিউটরিয়ালগুচ্ছ পেয়ে আমি আন্দিত।

মন্তব্য করুন