আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML-3)

আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML-2)  এর মাধ্যমে আমরা কিভারে HTML  এর মাধ্যমে একটা ওযেব পেজের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় তা দেখেছি এখন আমরা কিভবে HTML এ HEADING বা শিরোনাম  লিখতে হয় তা জানব।

আমাদের প্রয়োজনীয় Code এবং এর বিভিন্ন অংশ:

আমরা একটা নোটপ্যাড open করে নিচের code টুকু লিখি।

Code:

<html>

   <head>     

 

      <title> This is title of your web site.</title>

  

   </head>

<body bgcolor=”green”

This is the body of your web site.

 <h1>This is an example of  heading 1</h1>

<h2>This is an example of  heading 2</h2>

<h3>This is an example of  heading 3</h3>

<h4>This is an example of  heading 4</h4>

<h5>This is an example of  heading 5</h5>

 <h6>This is an example of  heading 6</h6>

 </body>

</html>

 

এখন file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html  ,   Save as type : All files,  দিয়ে save করি । save করা index.html ফাইলটি Internet explorer দিয়ে open করলে নিচের মত দেখাবে।

C0de বিশ্লেষণ:

HTML দিয়ে HEADING বা শিরোনাম  লেখার জন্য <h1>,<h2>,<h3>,<h4>,<h5>,<h6> এই ছয়টি ট্যাগ ব্যবহার করা হয়। তবে অবশ্যই ট্যাগগুলির শেষ ট্যাগ অর্থাৎ যথাক্রমে </h1>,</h2>,</h3>,</h4>,</h5>,</h6> ব্যবহার করতে হবে। <h1>………</h1>  এর মাঝে যে লেখাটি লেখা হবে তার   Size সবচেয়ে বড় হবে  এবং পর্যায়ক্রমে অন্যগুলার  Size ছোট হবে । আমাদের code টি এবং ব্রাওজারে এর প্রদর্শিত রূপটি খেয়াল করলে বিষয়টি অরো স্পষ্ট হবে । 

এখন আমরা যদি <h1> ট্যাগ ব্যবহার করে একটি শিরোনাম লেখতে চাই তবে তা নিচের  code টুকুর মত লেখতে হবে,

                                                                             <h1>This is an example of  heading 1</h1>                           ।

সব সময় টিউটরিয়ালবিডির সাথে থাকতে আরএসএস ফিড সাবক্রাইব করুন
ই-মেইলের মাধ্যমে টিউটরিয়াল পেতে এখানে ক্লিক করে আপনার ই-মেইল আইডি দিন

লেখক: ashim লেখকের আর এস এস ফিড|http://www.technologybd.com

লেখক একজন ইলেকট্রনিক্সের শিক্ষার্থী। তিনি ইলেক্ট্রনিক্স, এইচটি এমএল, সিএসএস টিউটরিয়াল লিখেছেন। তাছাড়া তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষির্থীদের পরামর্শ দিয়ে থাকেন। তার ভাষায়, "আমাদের অনেকেরই ধারনা ইলেকট্রনিক্স একটি জটিল বিষয় । আর এ জন্যই আমরা এর গভীরে প্রবেশ করতে চাই না। ফল স্বরূপ আমারা পিছিয়ে যাচ্ছি প্রতি মুহুর্তে।

শেয়ার করুন: টুইটারে|ফেসবুকে|গুগল বাজ | ই-মেইল সাবক্রাইব |ফেসবুকে ভক্ত হোন | টুইটারে অনুসরন করুন

আলোচনা ও মতামত অংশ

লক্ষনীয়:

  • ১. বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে বাংলায় মতামত দিন।
  • ২. কয়েকটি মাত্র শব্দের (২০ শব্দের চেয়ে ছোট) মতামত দিতে নিরুৎসাহিত করি।
  • ৩. শুধু মাত্র লিংক প্রকাশের উদ্দেশ্যে মতামত দিলে তা স্প্যাম হিসেবে পরিগনিত হতে পারে।
  • ৪. মতামতের সাথে ছবি যুক্ত করতে গ্রাভাটারে রেজিস্ট্রেশন করে ছবি আপলোড করুন ।
  • ৫. টিউটরিয়ালবিডিতে আপনার মতামত মূল্যায়ন করে প্রকাশ করা হবে।

2 টি মন্তব্য »

  1. avatar জাকির বলেন:

    ভালই হচ্ছে চালিয়ে যান। আমরা আছি আপনার সাথে।

  2. avatar mortuza বলেন:

    আপনােদর সাইট খুব ভােলা লােগ আপনারা আরো িবস্তািরত করলে ভােলা হয়।
    এইচটিএমএল এর প্রথম থেকে বিস্তারিত আলোচনা করলে ভালো হয়।

মন্তব্য করুন