আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML-4) এর মাধ্যমে কিভাবে HTML এ প্যারাগ্রাফ লেখতে হয় তা দেখেছি এখন আমরা প্যারাগ্রাফ এর মধ্যে লাইন ব্রেক তৈরি করা শিখব।
আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML-4) এ ব্রাউজারে যা প্রদর্শিত হয়েছিল তা ছিল নিম্নরূপ,

উপরের ছবিতে আমরা যে তিনটি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি সেখানে কোন লাইন ব্রেক ব্যবহার করা হয়নি। ৩য় প্যারাগ্রাফটির জন্য প্রয়োজনীয় code ছিল নিম্নরূপ,
<p>
This is a paragraph.This is a paragraph.This is a paragraph.
This is a paragraph.This is a paragraph.This is a paragraph.
This is a paragraph.This is a paragraph.This is a paragraph.
This is a paragraph.This is a paragraph.This is a paragraph.
</p>
৩য় প্যারাগ্রাফে লক্ষনীয় বিষয় হল, আমরা coding করার সময় একই লাইনে This is a paragraph. লেখাটি তিনবার করে ব্যবহার করেছি। কিন্তু ব্রাউজার প্রদর্শন করার সময় তা একই লাইনে তিন এর অধিক বার প্রদর্শন করেছে। আসলে HTML এ coding করার সময় আমরা যদি কোন লাইন ব্রেক ব্যবহার না করি তবে আমরা যত লাইনই লেখি না কেন ব্রাউজার সব এক লাইনে ধরে নেবে । এখন আমরা এই প্যরাগ্রাফ তিনটিকে যথাযথ স্থানে লাইনব্রেক ব্যবহার করে উপস্থাপন করব ।
আমাদের প্রয়োজনীয় Code এবং এর বিভিন্ন অংশ:
আমরা একটা নোটপ্যাড open করে নিচের code টুকু লিখি।
Code:
<html>
<head>
<title> This is title of your web site.</title>
</head>
<body bgcolor=”green“>
This is a paragraph.This is a paragraph.This is a paragraph. <br>

</body>
</html>
এখন file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করি । save করা index.html ফাইলটি Internet explorer দিয়ে open করলে নিচের মত দেখাবে।

Code বিশ্লেষণ:
লাইন ব্রেক তৈরি করার জন্য <br> ট্যাগ ব্যবহার করা হয় , তবে এক্ষেত্রে শেষ ট্যাগ ব্যবহারের প্রয়োজন নেই । আমরা যে লাইনের পর লাইন ব্রেক দিতে চাই সেই লাইনের শেষে শুধুমাত্র <br> লেখলেই চলবে । যেমন আমি লিখেছি,
<p>
This is a paragraph.This is a paragraph.This is a paragraph. <br>
This is a paragraph.This is a paragraph.This is a paragraph. <br>
This is a paragraph.This is a paragraph.This is a paragraph. <br>
This is a paragraph.This is a paragraph.This is a paragraph. <br>
</p>
একাধিক লাইন ব্রেক দেওয়ার জন্য প্রতিটি লাইনের জন্য একটি করে <br> দিতে হবে ।
HTML টিউটরিয়াল সূচি-পত্র
HTMLপর্ব- এক: আমার প্রথম ওয়েব সাইট (প্রাথমিক ধারণা)
HTMLপর্ব- দুই: রঙের ব্যবহার
HTMLপর্ব- তিন: ব্যাকগ্রাউন্ড এ রঙের ব্যবহার
HTMLপর্ব- চার: প্যারাগ্রাফ এর ব্যবহার ও সুবিধা-১
HTMLপর্ব-পাঁচ: প্যারাগ্রাফ এর ব্যবহার ও সুবিধা-২